সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে অবহেলীত প্রান্তিক আদিবাসী ও বিছিন্ন জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনদের আইনি সহায়তা প্রদানে আদিবাসী নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বেলা ১০টায় উপজেলার ফুরকুটি ডাঙ্গা আদিবাসী কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড্স এর সার্বিক সহযোগীতা, যুক্তরাজ্য সরকারের অর্থায়ন ও রিসার্চ ইনশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী পরিষদ এর সাপাহার শাখার সভাপতি মঙ্গল কিস্কু। অনুষ্ঠানে অবহেলিত জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়ন ও সর্ব ক্ষেত্রে আইনি সহায়তা পাওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন সংস্থার এসিসটেন্ট প্রগ্রাম ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম পলাশ, ফিল্ড লেবেল কো-অর্ডিনেটর প্রতাপ সরকার বিজয়, আদিবাসী নেতা মহেন্দ্র টপ্পো প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী নেতা নেত্রীগন উাক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই সংস্থার উদ্যোগে গত শনিবার ওই কমিউনিটি সেন্টারে তথ্য অধিকার আইন বিষয়ে ২৮জন আদিবাসী প্যারালিগ্যালদের এক দিনের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।




