ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যু গ্রেফতার-১

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৫:৪৯ অপরাহ্ণ
রামগঞ্জে কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যু  গ্রেফতার-১

রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ দুবৃর্ত্তদের নাশকতায় পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যুর ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এস আই শেখ শওকত বুধবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার থেকে মোঃ মাসুদ আলম (৩৮) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। সে পানিয়ালা ভূইয়া বাড়ী মজিবুল হকের ছেলে।
সূত্রে জানায়,  ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জ আসনের ভাটরা ইউনিয়নের কোমরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন রাতে দুর্বৃত্তদের আগুনে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পুড়ে যায়। এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিন দুর্বৃত্তদের আগুনে মারাত্মক দগ্ধ হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে প্রথমে রামগঞ্জ ও পরে ঢাকায় নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রায় ৩৮দিন পর গত মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে গত ১০ জানুয়ারী রামগঞ্জ থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ১৭জনের নাম উলে­খ করে অজ্ঞাত দুই শতাধীক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নিহত ইমাম উদ্দিনের গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানায়।

রামগঞ্জে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকসহ বহিষ্কার-২

Shamol Bangla Ads

রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলে সহযোগিতা করায় এক শিক্ষক ও নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি হলে দায়িত্বরত জয়পুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার মোবাইলে কেন্দ্রের বাহিরে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম তাকে দায়িত্ব থেকে বহিষ্কার  করেন। এছাড়া রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার অপরাধে দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ ফরহাদকে বহিষ্কার করেন দায়িত্বরত পরিদর্শক।

Need Ads
error: কপি হবে না!