ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ২:৫৯ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে পিকআপ ভাড়া দেয়া নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ব্যক্তি আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া ও দিঘলী-রামপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ পিকআপ চালক সমিতির সভাপতি দিঘলী-রামপুর গ্রামের ওয়াহাব আলীর পুত্র লালু মিয়া ও সাধারণ সম্পাদক, দিঘলী-চাকলপাড়া গ্রামের খলিল মিয়ার পুত্র লায়েছ মিয়ার মধ্যে পিকআপ ভাড়া দেয়া নিয়ে হাতাহাতির ঘটনার জের ধরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ব্যাপক ইট-পাটকেল ও পেপসির বোতল ব্যবহার করলে বাজারে আসা মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অন্তত ১০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ ব্যক্তি আহত হলেও তাৎক্ষনিক কারো নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

ছাতকে নির্বাচনী প্রচারনার গাড়ীতে ডাকাতি

ছাতকে নির্বাচনী প্রচার শেষে লাইটেসযোগে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ আলী রেজার সমর্থকরা। বুধবার রাত প্রায় সাড়ে ১১টায় নিটল পেপার মিল সড়কের রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ১০-১২জনের সশস্ত্র ডাকাতদল লাইটেসের গতিরোধ করে লাইটেসে থাকা যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রবাসী একেএম আলী হোসেন, আ.লীগ নেতা আমির আলী, ছাত্রলীগ নেতা জয়নুল আবেদীন, ওয়াদুদ, শ্রমিকলীগের আব্দুল অদুদ, সাহেব আলী, গাড়ী চালক সুনু মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা লক্ষাধিক টাকা ও ১টি আইফোনসহ ৫টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচনে দেশবাসী আ.লীগকে ঘৃনাভরে প্রত্যাখান করবে
——–কলিম উদ্দিন মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগন আ.লীগকে প্রত্যাখান করেছে। ভোটে নয়, সরকার অস্ত্র ও গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। বিগত দিনে দেশের সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে আওয়ামী বাকশালীদের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। বর্তমান উপজেলা নির্বাচনেও দেশবাসী আ.লীগকে ঘৃনাভরে প্রত্যাখান করবে। তিনি ছাতক উপজেলা নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদকে টিয়া পাখি প্রতিকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তার খান ছানাকে কলস প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ছাতকবাসীর প্রতি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ছাতক পৌর শহরে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তার সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তার খান ছানা, ছাতক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর, সহ-সভাপতি শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, আজর আলী মেম্বার, সাদ মিয়া, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ মইনুল হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা আলাল মিয়া, মতিউর রহমান, মীর কামিল, যুবদল নেতা তারেক আহমদ, হিরা মিয়া, কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখর উদ্দিন, আরিফ বিল­াহ, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাচ্ছা আবেদীন, সাংগঠনিক সম্পাদক আফজাল আহমদ সানি, ছাত্রদল নেতা জিসান আহমদ, ইব্রাহিম খলিল শুভ, সাইদুল হক রাহেলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতকে ইসলামীক ফাউন্ডেশনের শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাতকে ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগবাড়ি ইসলামীক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৬ বিষয়ের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেছে। এর মধ্যে ৫১জন বিজয়ী প্রতিযোগীকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরনী উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশন ছাতকের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুল­াহ, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা রফিক আহমদ, ক্বারী আমির আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, শরীফুল ইসলাম সুহেল, সিদ্দিকুর রহমান মানিক প্রমুখ।

ছাতকে দু’চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ছাতকে দু’চেয়ারম্যান প্রার্থী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগ নেতা আওলাদ আলী রেজা গতকাল বৃহস্পতিবার দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার, মঈনপুরবাজার, জনতা কলেজ, চরমহল­া ইউনিয়নের আশাকাচর পয়েন্ট, চানপুর, কামরাঙ্গিবাজার, চরবাড়–কা, দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া, জানিগাঁও, করেরগাঁও, বটেরপাড়া, হলদিউড়া, জাতুয়াবাজার, উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর, শেওতরপাড়া, সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজারে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আ.লীগ নেতা ইমাম উদ্দিন, মাসুক মিয়া, ব্যবসায়ী শফিক আহমদ, যুবলীগ নেতা আব্দুস শহিদ মুহিত, আব্দুল হেকিম, রইছ আলী, খালেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী একেএম আলী আহমদ, স্পেন প্রবাসী মোহাম্মদ গালিব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, যুবলীগ নেতা আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলু, আবিদুর রহমান আঙ্গুর, রিহাব আহমদ, ছাত্রলীগ নেতা এটিএম রায়হান, তোফায়েল আহমদ বাবলু, আল-আমিন, আনোয়ার হোসেন রনি, টুটুল চৌধুরী, জাকারিয়া, নাজমুল প্রমুখ তার সাথে ছিলেন।
এদিকে উপজেলা নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী এড. রেজাউল করিম তালুকদার গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও, জিয়াপুর, সিরাজগঞ্জ, খাসগাঁও বাজার ও দোলারবাজার ইউনিয়নের কুরশি গ্রামে গণসংযোগ ও কর্মীসভা করেছেন। এ সময় কামরগাঁওবাজারে আকলুছ মিয়ার সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে তার সাথে ছিলেন, ১৯দলীয়জোট সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বকুল, ছাতক উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমান, জামায়াত নেতা উবায়দুল হক শাহিন, মিজানুর রহমান, নুর আহমদ হিরন, আকলু মিয়া, ফারুক মিয়া, সালাহ উদ্দিন, হাজী কোয়াজ আলী, হাফিজ জাকির হোসেন, আশকর আলী, আব্দুল তাহিদ, জুবায়ের আহমদ জুয়েল, ইমরুল হাসান প্রমুখ।

উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতিই প্রমাণ করবে সংসদ নির্বাচনের বৈধতা
——–মিজানুর রহমান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতিই প্রমাণ করবে সংসদ নির্বাচনের বৈধতা। ৫জানুয়ারির একতরফা নির্বাচনে জনগন অংশ না নিয়ে সরকারকে না বলে দিয়েছে। উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯দল অংশ নেয়ায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মতে বিএনপির এককপ্রার্থী নির্ধারণ করা হয়েছে। এখানেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে বিএনপির এককপ্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবে নিজাম উদ্দিনকে দলমত নির্বিশেষে সকলকে ভোট দেয়ার জন্য তিনি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়াবাজার ইউনিয়নের কফলাবাজারে বিএনপি নেতা ইমান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম লিলু মিয়া, কয়েছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক আবিদুর রহমান আবিদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এড. আব্দুল আহাদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, সেলিম আহমদ, জসিম উদ্দিন, যুবদল নেতা কয়েছ আহমদ, সেলিম আহমদ, শামীম আহমদ, লিপসন আহমদ, ছাত্রদল নেতা ছাদিক আহমদ। বক্তব্য রাখেন, মাস্টার ওয়ারিছ আলী, মাওলানা আসাব আলী, আব্দুল আহাদ, জমির আলী, আব্দুল আজিজ প্রমুখ। বড়কাপন বাজারে বিএনপি নেতা মাহতাব আলীর সভাপতিত্বে ও ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আব্দুল জলিল, রশিদ আহমদ, ছমির আলী, ডলু আহমদ, এমরান আহমদ। দক্ষিণ বড়কাপন পয়েন্টে ফকির মেম্বারের সভাপতিত্বে ও প্রবাসী বিএনপি নেতা আফরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন মেম্বার, হারিছ আলী, আনোয়ার হোসেন, আব্দুল কাদির, দবির আহমদ, জহুর আলী টেইলার প্রমুখ। কায়স্থকোনা প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তোয়াব আলী, মুজিবুর রহমান, আজির উদ্দিন, যুবদল নেতা এসএম মাহমুদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলা রব্বানী, ছাত্রদল নেতা আবু তাহের জুনেদ। সাদারাই মাদ্রাসা মাঠে হাজী আছকির আলীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা হাবিব খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মখদ্দুছ খান, ছায়াদুর রহমান ছায়াদ, কাজি শওকত, ফয়ছল আহমদ মেম্বার, মনির মিয়া, যুবদল নেতা মনোয়ার হোসেন প্রমুখ। এর আগে ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিএনপি নেতা ফজল খানের সভাপতিত্বে ও ফজলুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আনোয়ার খান মেম্বার, তাজুল খান, হাজী তোতা মিয়া, আব্দুল জব্বার, আব্দুস শহিদ, আব্দুজ জহির, সুয়েব আহমদ, মিজানুর রহমান, ফটিক আহমদ, বশির আহমদ, শহিদ আহমদ, ছাত্রদল নেতা মিছবাহ আহমদ প্রমুখ। ভাতগাঁও পয়েন্টে বিএনপি নেতা ফজলুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম ছমরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ ইসলাম ফিরোজ, হেলাল আহমদ, মিছবাহ আহমদ, আব্দুল কাইয়ূম, ছাদিক আহমদ, গোলাম হোসেন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!