পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে নির্বাচনে কর্তব্য লংঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম তাকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারা ভোগের নির্দেশ প্রদান করেন। শাস্তি প্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম মুনছুর রহমান। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ তথ্য নিশ্চিত করে বলেন ঐ সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই দুপুরে ৩০ মিনিট কেন্দ্রের বাইরে অবস্থান করেন। যা নির্বাচনী আইনে কর্তব্য লংঘনের অভিযোগ। বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজশাহীর পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলামের নিকট অভিযোগ হলে তিনি ওই রায় প্রদান করেন।




