ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর্শ্চিম শৌলজালিয়ায় মৎসজীবী নাসির উদ্দিন ওরফে নশা মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাসিরের স্ত্রী পারুল বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।

ওসি তোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও গ্রামবাসী জানান, স্ত্রী পারুল বেগমের পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামী নাসির উদ্দিন ওরফে নশা (৪৫)কে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রেমিক খোকন। এ সময় নশার ছেলে-মেয়েদের ডাক-চিৎকারে পার্শবর্তী লোকজন এগিয়ে আসলে খোকন পালিয়ে যায়। পুলিশ ঘটনা স্থল থেকে নশাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ওই রাতেই স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করলে প্রেমিক খোকন খুন করেছে বলে সে স্বীকার করে তবে তার সাথে খোকনের পরকীয়ার বিষয়টি অস্বীকার করেন। লাশ পোস্ট মর্ডামের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে।




