ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সরকারী মহা বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষে ১৫ দিন ব্যপি প্রশিক্ষন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহা বিদ্যালয়ের অধাক্ষ প্রফেসর মো: নুরুল আমিন ও উপাধ্যক্ষ আলি আজম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্নয়করী উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার আমিনুল ইসলাম। কর্মশালায় ১৫ টি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক অংশগ্রহন করেছেন।




