স্টাফ রিপোর্টার : বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামে স্থানীয় পৌষ মেলা উদযাপন কমিটির আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় গ্রামীন বিভিন্ন ঐতিহ্যবাহী মুখরোচক খাবার, মুরকি-মুড়ি ও শিশুদের বিভিন্ন খেলনার পসড়া বসে। এছাড়া নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থলির বিভিন্ন আসবাবপত্রেরও পসড়া বসে মেলায়। মেলার পাশাপাশি ঘোড়দৌড়, সাইকেল রেস, দৌড়, কুস্তিসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে মেলা উদযাপন কমিটি’র পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো. সুরুজ্জামান। মেলার বিভিন্ন স্থান থেকে ১০ জন ঘোড়া ঘোড়দৌড়ে অংশ নেয়। গত ২০ বছর যাবত এ মেলার আয়োজন করে আসছে বলে জানান আয়োজকরা। এদিকে মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভীড় জমায়।




