হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) : বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি উপজেলা এলাকায় রাস্তায় বাসে ডাকাতি ও ছিনতাই রোধ কল্পে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের উদ্যোগে রাস্তার দু’পাশের আবর্জনা পরিস্কার করে গাছে গাছে সাদা চুেনর প্রলেপ দিয়ে নজরকারা দৃষ্টি নন্দন সহ সোভা বর্ধনের পাশাপাশি অপরাধীদের আস্তানা উচ্ছেদ করায় অত্র উপজেলা সীমানায় এখন রাস্তায় ডাকতি ও ছিনতাই কমে গেছে। স্বাধীনতার পর এই প্রথম উপজেলা নির্বাহী অফিসারের মহতি উদ্যোগে যানবাহন চালক সহ এলাকার জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বগুড়া-নওগাঁ মহাসড়কের দু”পাশ্বের ফাঁকা জায়গায় লাগানো গাছের পাশাপাশি ঝোঁপ জঙ্গলে পরিপূর্ন হয়ে অপরাধীদের অভয়ারন্ন হয়ে পড়ে। অপরাধীরা জোপ জঙ্গলে অবস্থান নিয়ে প্রায় রাতেই ওই পথে যাতায়াতকারি বাস ট্রাকে ডাকাতি মোটর সাইকেল ও পথচারীদের ছিনতাই সহ নানা অপরাধ করে আসছিল। যার কারনে মহা সড়কে গভীর রাতে যানবাহন চলাচলে মারাত্বক ঝুঁকি হয়ে পড়ে। সম্প্রতি সাংসদদের গাড়ী সহ বহু বাস ট্রাকে ডাকাতি সহ মোটরসাইকেল ও পথচারীদের ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে শত শত যাত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন যোগদান করার পর বিষয়টি উপলব্দি করতে পেরে অত্র উপজেলার পূর্বে চাটখইর এলাকা থেকে শুরু করে সান্তাহার ঢাকা রোড শেষ সীমানা পর্যন্ত শ্রমিক লাগিয়ে রাস্তার দুই ধারের জোপ জঙ্গল ও আবর্জনা পরিস্কার করে বিভিন্ন গাছের নীচে সাদা চুনের প্রলেপ দিয়ে অপরাধীদের আশ্রয়স্থল মিশে ও উচ্ছেদ করে দেয়ার পাশাপাশি এলাকা জুড়ে দৃষ্টি নন্দন ও শোভা বর্ধন করে ব্যাপাক সাড়া জাগিয়েছে। ট্রাক চালক শ্যামল, বাস চালক ইদ্রিছ, সিএনজি চালক জিল্লুর রহমান জানান মহা সড়কে অত্র উপজেলা সীমানা এলাকার রাস্তায় যে পরিস্কার পরিচ্ছন্ন ও শোভা বর্ধন হয়েছে সমস্ত রাস্তায় এ উদ্যোগ নেয়া হলে রোডে ডাকাতি ছিনতাই রোধ করা সম্ভব। এই পদক্ষেপ নেয়ায় মহা সড়কের আদমদীঘি সীমানায় রাস্তায় ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা অনেক কমেছে বলে স্থানীয়দের অভিমত।




