ads

শনিবার , ১০ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সফর স্থগিত পাকিস্তান যুবাদের

খবর টি পড়েছেন : ১৭৯
বাংলাদেশ সফর স্থগিত পাকিস্তান যুবাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি জানান, পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করতে চান তারা।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব তখনই আমরা করে ফেলব। ’
এর আগে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবাদের। কিন্তু করোনা পরিস্থিতি কারণে পাকিস্তানের দলটির সফর পিছিয়ে যায় ছয় দিন। তবে আগামী ১৪ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা তৃতীয় জয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশের মেয়েরা পরবর্তী সংবাদ বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল