ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ২:০৭ অপরাহ্ণ

bangladeshভ্রাম্যমাণ প্রতিনিধি : দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার প্রাগপুর ইউপি’র জামালপুর সীমান্তের ১৫৩-৫(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ’র মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়ার এপারে পোষ্ট নির্মান করলে কে বা কারা পোষ্ট নির্মাণ ভেঙ্গে ফেলে এনিয়ে বিএসএফ তার প্রতিবাদ জানালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি-বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের নদীয়া জেলার হোগলবাড়ী থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার অখিল চন্দ্র।
পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

Shamol Bangla Ads

দৌলতপুর সীমান্তে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও দুটি মোটর সাইকেলসহ চারজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল ৩টায় উপজেলার ধর্মদহ পশ্চিম মাঠের ১৪৭-৪(এস) মেইন সীমান্ত পিলারের নিটক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের আব্দুস সোবাহানের ছেলে রুবেল (২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের মনছুর আলীর ছেলে মমিন হোসেন (২৮), একই গ্রামের আজিজুল হকের ছেলে রবিউল ইসলাম (২৩) ও একই উপজেলার সোলামানের ছেলে জামরুল হক (২৬)। কুষ্টিয়া ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে ধর্মদহ সীমান্তে একদল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনা-বেচা করছে এমন তথ্য পাওয়ায় ধর্মদহ বিওপি’র টহল দল সেখানে অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করে একটি এলজি গান ও ১রাউন্ড গুলি করা হয়। এছাড়াও অস্ত্র ব্যবসায়ীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

Need Ads
error: কপি হবে না!