চুয়াডাঙ্গা সংবাদদাতা : `বিদ্যুতের অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুত সপ্তাহ ২০১৩ শুরু হলো। ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়োজনে বিদ্যুত সপ্তাহ্’র শুরুর দিন মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।




