ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার বড় জয় আরও ভালোর অনুপ্রেরণা যোগাচ্ছে ম্যাথিউসের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৯:৩১ অপরাহ্ণ

Mathewsশ্যামলবাংলা স্পোর্টস : ঢাকা টেস্টে বিশাল জয় চট্টগ্রামে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে শ্রীলঙ্কাকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশে আগের দুই সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

Shamol Bangla Ads

৩ ফেব্র“য়ারী সোমবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইনিংস ও ২৪৮ রানের জয় আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। সবাই অপেক্ষা করছে পরের টেস্টের জন্য। আশা করি সেখানে আমরা আরও ভালো খেলবো।
বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের মতো ম্যাথিউসও মনে করেন, দ্বিতীয় টেস্টে খেলোয়াড়দের ‘মেন্টাল অ্যাপ্রোচ’ খুব গুরুত্বপূর্ণ।
টেস্টের শুরুর দিকে ব্যাটসম্যানরা সহায়তা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট মন্থর হয়ে যেতে পারে বলে মনে করেন ম্যাথিউস। তবে শ্রীলঙ্কা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবে বলে জানান তিনি। প্রথম টেস্টে আশাতীত সহজ জয়ের পরও ম্যাথিউসের ধারণা দ্বিতীয় টেস্টে লড়াই করতে পারে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশের হারানোর কিছু নেই। ওরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এটা ওদের নিজেদের কন্ডিশন। আর ওরা ঘরের মাঠে ভালো খেলে।

Need Ads
error: কপি হবে না!