ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টম ক্রুজের চাইতেও জনপ্রিয় শাহরুখ!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ১০:৩৪ অপরাহ্ণ

SRK-Tomশ্যামলবাংলা বিনোদন : বলিউডের ছবি ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এখন বেশ সুপরিচিত। আন্তর্জাতিক অঙ্গনে বলিউডের ছবির যাত্রা শুরু হয়েছে প্রায় দুই দশক আগে। বলা যায়, ওই যাত্রা বর্তমানে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে গেছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাইরে কয়েকটি দেশে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের জনপ্রিয়তা হলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা টম ক্রুজকেও ছাড়িয়ে গেছে। আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় ভাল ব্যবসা করলেও এখন বলিউডের ছবির বাজার পরিধি অনেকটাই বেড়ে গেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশে দারুণ ব্যবসা করছে বলিউডের ছবি। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিবেশক গিরিশ জোহরের বলেন, ‘মুম্বাই, দিলি­ ও উত্তর প্রদেশ থেকেই হিন্দি চলচ্চিত্রের বক্স অফিস আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। তবে এখন ভারতের বাইরের বিভিন্ন দেশেও দারুণ ব্যবসা করছে বলিউডের ছবি। ‘থ্রি ইডিয়টস’, ‘রাম-লীলা’ এবং ‘ধুম ৩’ ছবিগুলো যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে প্রচুর অর্থ এনে দিয়েছে। ছবিগুলো তৃতীয় সর্বোচ্চ আয় করেছে যুক্তরাষ্ট্র থেকে।
ভারতের বাইরে বিভিন্ন দেশে ছবি মুক্তি দিয়ে সাফল্য পাওয়া নির্মাতাদের মধ্যে রয়েছেন প্রয়াত যশ চোপড়া, রাজকুমার হিরানি, করণ জোহর প্রমুখ। ‘রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বর্তমানে সেই তালিকায় যুক্ত হয়েছে সঞ্জয় লীলা বানশালী, রোহিত শেঠি ও অয়ন মুখার্জির নাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!