ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় প্যানেল মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১২:১৮ অপরাহ্ণ

mukterওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর বাঘার আড়ানী পৌর সভার প্যানেল মেয়র মোক্তারকে সন্ত্রাসী ও নারী লোভী আখ্যায়িত করে তাঁর অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে মানব বন্ধন করেছে পৌর এলাকার পিয়াদা পাড়া গ্রামবাসি। বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন শেষে থানায় গিয়ে মুক্তারকে গ্রেফতারের দাবি করেন তারা। পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওই গ্রামের অধর্ শতাধিক নারি-পুরুষ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেন। পরে শাপলা নামের এক নারী বাদি হয়ে মুক্তারকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Shamol Bangla Ads

অভিযোগে জানা যায়,বুধবার বিকাল ৩ টায় গৃহবধু শাপলাকে কু-প্রস্তাব দেয় মুক্তার। রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে। এ সময় শাপলার নিকট আতœীয় বজলুর রহমান প্রতিবাদ করলে মুক্তারের কাছে থাকা ছোরা বের করে হত্যার হুমকি দেয়া সহ তাকে মারপিট করে মোক্তার। বজলুর রহমান জানান, স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রানে রক্ষা পেয়েছেন।
সূত্র জানায় ,একই ধরনের অভিযোগে গত বছর মোক্তারের বিরুদ্ধে মানব বন্ধন করে আড়ানী পূর্ব পাড়া গ্রামের হিন্দু-মুসলমান নারি-পুরুষ। তার ভয়ে অনেকেই মামলা করতে সাহস পায়না।
এ বিষয়ে কথা বলার জন্য মোক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ট জন জানান, এ ঘটনার সময় তিনি নেশায় আসক্ত ছিলেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, বিগত সময়ে মোক্তারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করে ভ্র্যাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এতে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করেন তার। এবারেও একই অভিযোগ এসেছে তার নামে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!