মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ চনু মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ১৪ মার্চ শুক্রবার ভোর ৫টা দিকে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বসতঘরের খাটের নিচ থেকে ভারতীয় ১০ বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করা হয়। আটক চনু মিয়া শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত সলিম উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানায়ায়, চাতলাপুর বিজিপি ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভির্ত্তিতে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত সলিম উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল অফিসার্স চয়েজ মদসহ চনু মিয়াকে গ্রেফতার করে। পরে কুলাউড়া থানায় ঐদিন শুক্রবার সকাল ১০ টায় হস্তান্তর করে। এ ব্যাপারে চিনু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে ।
কুলাউড়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, চুনু বহুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।




