শ্যামলবাংলা বিনোদন : আজ ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহর ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ এফডিসিতে আলোচনা সভা, স্মৃতি সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী, রুবেল, জায়েদ খান, অমিত হাসান, কণ্ঠশিল্পী আগুন, কনকচাঁপা, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু ও সালমান শাহভক্ত শাহিদা স্বর্ণাকে স্মৃতি সম্মাননা দেওয়া হবে। কেক কাটার মধ্য দিয়ে আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি।




