টাঙ্গাইল প্রতিনিধি : নিখোজের ৩ দিন পর জোয়াহের আলী(৫০) নামে সড়ক ও জনপথ (সওজ) এর শ্রমিকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার কদমতলী বাজারে কাজী অফিসের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। ২৭ জানুয়ারী সোমবার বিকেল থেকে সে নিখোজ ছিল। তার বাড়ী উপজেলার আঠারদানা গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারী সোমবার বিকাল বেলায় বাড়ী থেকে বাজার করার জন্য হামিদপুর বাজারে গেলে সে আর বাড়ী ফিরে নাই। স্বজনরা অনেক খুজাখুজির পরও তাকে পায়নি। তিন দিন পর এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরন করে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি ফজলুল কবির ।




