ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় ফুলে ফুলে সিক্ত হলেন সিবিএ’র কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০১৪ ৭:২৬ অপরাহ্ণ

3তাপস চন্দ্র সরকার, কুমিল­া :  জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গত ২৮ জানুয়ারি মঙ্গলবার কুমিল­া মহানগরীর জাঙ্গালীয়া বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল­া জোনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক এম.এ কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুমিল­া বিউবো বিতরণ প্রধান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরী, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার চংদার, অর্থ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সরকার, ঢাকা মহানগর শাখার শ্রমিকলীগ নেতা আবুল কাশেম মিয়াজী, চট্টগ্রাম শ্রমিকলীগের সভাপতি এম.এ রহিম, লক্ষীপুর শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান, বি-বাড়ীয়া শ্রমিকলীগের সভাপতি হারুন মিয়া, নবাগত চাকুরী প্রাপ্তদের পক্ষে মাহমুদুল হাসান প্রমুখ।
জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বিধায় আজকে দেশ স্বাধীন হয়েছে। বিএনপি-জামায়াত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তছনছ করে দিতে চায়। যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন এদেশকে ধ্বংস করতে দেয়া হবেনা। দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা আব্যাহত রাখার আহবান জানান এ নেতা। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আ’লীগকে সমর্থন করে এদেশ উন্নয়ন করার চেষ্টা করার জন্যে এগিয়ে আসুন। তাহলে শ্রমিক বাঁচবে, দেশ বাঁচবে। তিনি আরো বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোন অবস্থাতে কোম্পানীতে রূপান্তর করতে দেয়া হবে না। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন- বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে মা-বাবার মত ভালোবাসতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!