ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ : বাতিল ১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০১৪ ৭:৫৭ অপরাহ্ণ

upa-zillaকালিয়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি মনোনয়নপত্রের মধ্যে সব কয়টিই বৈধ হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭টির মধ্যে ১টি মনোনয়নপত্র অবৈধ হিসেবে বাতিল হলে ৬টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮জন আওয়ামীলীগের ও ২জন বিএনপি’র প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে ১জন জাতীয় পার্টির ও ১জন জামায়াতের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সোমবার (২৭ জানুয়ারি) রিটার্ণিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কালিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ ফসিয়ার রহমানের মনোনয়নপত্র অবৈধ হিসেবে বাতিল হলে এ আসনে তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। উলে­খ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!