ads

শুক্রবার , ২৯ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাভাবিক জীবনে ফিরতে চান জটিল রোগে আক্রান্ত নালিতাবাড়ীর আবু বক্কর

খবর টি পড়েছেন : ৩৯০
স্বাভাবিক জীবনে ফিরতে চান জটিল রোগে আক্রান্ত নালিতাবাড়ীর আবু বক্কর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নন্নী ইউনিয়নে আমলাতলী গ্রামের দিনমজুর সাইদুল ইসলামের একমাত্র সন্তান মোহাম্মদ আবু বক্কর( ২৫ )পঞ্চম শ্রেণিতে পড়ার সময় হঠাৎ করে বাম পা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। তখন থেকে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও কোন ভালো ফলাফল পাওয়া যায়নি। আর্থিক সঙ্কটে উন্নত চিকিৎসাও করানো সম্ভব হয়নি পরিবারের পক্ষে। একটু সহযোগিতা পেলে আবু বক্কর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা তার পরিবারের।

Shamol Bangla Ads

আবু বক্করের পিতা সাইদুল ইসলাম জানান, আমার ছেলে অনেক দিন যাবত অসুস্থ। আমি একজন দিনমজুর। কাজ করে যা পাই তা দিয়ে ৬ সদস্যের পরিবারই ঠিকমতো চলে না। আমার ছেলে বক্কর পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় একদিন আমার সাথে তাকে মাঠে কাজ করতে নিয়ে যাই ৷ তার কয়েকদিন পর থেকে তার বাম পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে ব্যথা থেকেই একমাত্র ছেলের বাম পা নষ্ট হতে থাকে। ধীরে ধীরে পা’টি ফুলে গিয়ে নষ্টের পথে।

চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার যা ছিল তা দিয়ে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। কিন্তু কোন ভালো ফলাফল পাইনি। চিকিৎসকরা বলেছেন, এই জটিল রোগের চিকিৎসা বাংলাদেশে অসম্ভব। তাই তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Shamol Bangla Ads

কিন্তু চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে অনেক টাকার প্রয়োজন, যা আমার পক্ষে কষ্টসাধ্য অসম্ভব৷ তাই হৃদয়বান ব্যক্তিরা এবং প্রশাসন যদি আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেন, তাহলে খুবই উপকার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর গারো পাহাড়ে শেষ হল দুদিনব্যাপী ‘তীর্থ উৎসব’ পরবর্তী সংবাদ শেরপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads