ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

>>

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৬:০০ অপরাহ্ণ

charghatনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাচনের ইমেজ শেষ হতে না হতেই উপজেলা নির্বাচন পরিষদ তফসীল ঘোষণার আগে থেকেই চারঘাটে পুরতনদের পাশাপাশি এবার নতুন প্রার্থী আসছেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে। তারপর থেকেই সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করছেন। চারঘাট উপজেলার নির্বাচন মাঠে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ সব দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যক্ত করেছেন তাদের নির্বাচনে দাঁড়াবার আকাঙ্খার কথা। স্থানীয় সরকার নির্বাচন হলেও সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন পেতে কেন্দ্রে নিজেদের ইমেজ ধরে রাখতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা।

Shamol Bangla Ads

দলীয় সূত্রে জানা যায়, যাচাই-বাচাই চলছে আওয়ামীলীগ পাশাপাশি বিএনপিও নির্বাচনকে ঘিরে মাঠে নামার প্রস্তুতি চলছে। উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে চারঘাট থানা  বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, জেলা আ’লীগের সহসভাপতি ও সারদা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, চারঘাট ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক, ভায়ালক্ষীপুর ইউপি সাবেক চেয়ারম্যান বুলবুল হোসেন এবং ছাত্রলীগ সভাপতি ও সমাজ সেবক কাজী মাহমুদুল হাসান মামুন এর নাম শোনা যাচ্ছে।

উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দলীয় ভাবে আ’লীগ থেকে মনোনয়ন দিলে তবেই নির্বাচন করবো। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস,এম, ইউসা ভোলা, ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, চারঘাট যুব মহিলালীগের সভানেত্রী পারভিন আরা নাছরিন প্রমুখ। বিগত ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাছ প্রতীক নিয়ে আবু সাইদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাখা প্রতিক নিয়ে নির্বাচিত জমেলা বেগম এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন তামিয়ুন নেছা। বর্তমান ভাইস চেয়ারম্যান  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিবার রহমান জনান, দলীয় সিদ্ধান্তের পর নির্বাচনে আসবো কিনা তা জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!