ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার হান্নান শাহ ও সালাউদ্দিনকে হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ২:৪৪ পূর্বাহ্ণ

002_34251_0শ্যামলবাংলা ডেস্ক : এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি  মো. হাবিবুল গণি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২১ জানুয়ারী মঙ্গলবার পৃথক আবেদনে ওই আদেশ  দেন।
এর আগে মির্জা ফখরুল, ব্যারিষ্টার মওদুদ আহমদসহ শীর্ষ কয়েক নেতাকেও হয়রনী না করতে আদেশ দেয় আদালত। আদালতে হান্নান শাহ‘র পক্ষে শুনানি করেন অ্যডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ। অন্যদিকে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল।
পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সালাউদিনের বাসায় তল­াশির না করার নির্দেশ দিয়ে রুলও জারি করেছেন হাইকোর্টের ওই বেঞ্চ । রুলে গত ৩০ ডিসেম্বর ঢাকা ও কক্সবাজারে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল­াশি কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাকের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসকসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া একই বেঞ্চ পৃথক আবেদনে হান্নান শাহকে যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় গ্রেফতার ও হয়রানি না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!