ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা

খবর টি পড়েছেন : ৫৩২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা, বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা, চিফ ইকোনোমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা।

Shamol Bangla Ads

২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধ অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে চাহিদা কমাতে ও দাম নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি ধরে রেখেছিল। সেই হিসাবে, ঋণের সুদ বাড়াতে পলিসি রেট বা রেপো রেট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করা হয়। এর আগে, গত জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করে, যা জুলাই থেকে কার্যকর হয়েছে।

এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে, এজন্য আগের ৯ শতাংশ সুদ হারের সীমা তুলে নেওয়া হয়। এরপর থেকে বাজারে অতিরিক্ত তারল্য কমে যাওয়ায় সুদের হার বাড়তে থাকে।

Shamol Bangla Ads

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে ও আগামী জুনের মধ্যে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংকের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাটুরিয়ায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০ পরবর্তী সংবাদ নাশকতার মামলায় ফখরুল-খসরুর জামিন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads