ads

সোমবার , ৩১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে যমুনার ভাঙনের হুমকিতে গুচ্ছগ্রামের ১৩০ ঘর

খবর টি পড়েছেন : ২৫৭
জামালপুরে যমুনার ভাঙনের হুমকিতে গুচ্ছগ্রামের ১৩০ ঘর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে স্থাপিত ২ টি গুচ্ছগ্রামের ১৩০টি ঘর যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে। নদী থেকে মাত্র ১৫০ ফুট দূরত্বে থাকা এসব ঘর আগামী কয়েক দিনের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Shamol Bangla Ads

জানা যায়, গত কয়েক দিনের তীব্র ভাঙনে ওই অঞ্চলের ৩৫০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভিটামাটি, জমাজমি সব কিছু হারিয়ে সরকারের বরাদ্দ করা গুচ্ছগ্রামের একটি ছোট্ট ঘরে নিজেদের স্বপ্ন বুনতে শুরু করেছিল যমুনাপারের চরাঞ্চলের এসব খেটে খাওয়া মানুষ। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যমুনা নদীর তীব্র ভাঙনে গুচ্ছগ্রামের ১৩০টি ঘর হুমকির মুখে পড়েছে। নদীভাঙন অব্যাহত থাকলে আগামী কিছুদিনের মধ্যে এই ঘরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

Shamol Bangla Ads

গুচ্ছগ্রামের বাসিন্দা বরকত আলী বলেন, ‘ভিটামাটি সব কিছু হারিয়ে সরকারের দেওয়া এই ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছিলাম। এটিও যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। আমাদের বেঁচে থাকার আর উপায় থাকবে না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি লিখিত এবং মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ঘরগুলো স্থানান্তরের ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের মতামতের ভিত্তিতে ঘরগুলো অন্য এলাকায় সরিয়ে নেওয়া হলে সরকারের অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভালুকায় দেয়াল চাপায় প্রাণ গেল গৃহবধূর পরবর্তী সংবাদ ৫৪ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র বাধা কাটলো

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads