ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় সড়ক ডাকাতির সময় দুষ্কৃতিকারীদের আঘাতে মটরসাইকেল আরোহী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ

Nihotoপত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার আমাইড় ইউ.পির কান্তাকিসমত সড়কে গত শনিবার রাতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে এক মটর সাইকেল আরোহীকে আটকিয়ে মারপিট করে গুরুত্বর জখম করে ফেলে রেখে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় সঞ্জয় নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ও দুজন আহত হয়।

Shamol Bangla Ads

 

জানাগেছে উপজেলার আমাইড় ইউ.পির চকভবানি গ্রামের প্রবির চন্দ্রের পুত্র সঞ্জয় (২৪) তার সঙ্গি ভগ্নিপতি দুলাল ও হাসান নামের দুজনকে নিয়ে মটরসাইকেল যোগে জয়পুরহাট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইড় ইউ.পির কান্তাকিসমত সড়কে শনিবার সন্ধ্যারাত আনুঃ ৭টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে তাদের হাত-পা বেঁধে বেদম মারপিট করে পাশের একটি মাঠে ফেলে রেখে সঞ্জয়ের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা সহ মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

Shamol Bangla Ads

 

এতেকরে সঞ্জয় মাথায় গুরুতর¡ আঘাত পায়। এঅবস্থায় ঘটনার প্রায় দুঘন্টা পর তাদের চিৎকারে আশেপাশের লোকজন সঞ্জয় সহ অপর দুজনকে সঙ্গে সঙ্গে পত্নীতলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করালে অপর দুজনের অবস্থা একটু ভালো হলেও সঞ্জয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই সঞ্জয়ের মৃত্যু হয়।

 

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এব্যাপারে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

 

 উল্লেখ্য উক্ত স্থানে গতবছর ডাঃ কার্তীক বসাক নামের এক মটরসাইকেল আরোহীকে একইভাবে একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে তাকে খুন মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!