ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার বন্যা কবলিত ৬ উপজেলার ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

খবর টি পড়েছেন : ২৩৩
বগুড়ার বন্যা কবলিত ৬ উপজেলার ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bogra Bonna (school Of ) Pic (01) 07.09.14প্রতীক ওমর, বগুড়া: উজান থেকে নেমে আসা ঢলে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। সেইসাথে বগুড়ার তিনটি উপজেলা সারিয়অকান্দি,সোনাতলা ও ধুনট উপজেলার একের পর এক বিদ্যালয় পাঠ দান বন্ধ হয়ে যাচ্ছে।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার রাত দেড়টায় সারিয়াকান্দির চন্দনবাইশা এরকার মানুষ যখন সুখনিদ্রায় ,ঠিক তখনই বিকট শব্দে বাঁধ ভেঙ্গে পানি ডুকে পড়ে প্লাাবিত করে বিস্তীর্ণ এলাকা। মানুষ ঘরের কোন জিনিষই দ্রুত সরানোর সময় পর্যন্ত পাইনি।
বেশির ভাগ শিক্ষার্থী তাদের বই-খাতা সরিয়েও নিতে পারেনি। অনেকে ভেজা বই-খাতা সরিয়ে আনতে পারলেও তা পড়ার অনুপযোগী হয়েপেড়েছে।
বন্যার পানিতে ভেজা বই রোদ শুকাতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকে। আবার অনেকের বই বন্যার পানির তোড়ে ভেসে গেছে। সব চেয়ে সমস্যায় পড়েছে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। একদিকে তাদের অনেকের বই-খাতা নদীর পানির শ্রোতে ভেসে গেছে। অন্য দিকে তাদের ঘরবাড়ি যমুনার পানিতে ডুবে যাওয়ায় পড়াশুনা করার মত জায়গাও নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান,জেলার ছয়টি বন্যা কবলিত উপজেলার ৫শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্যার পানি সরে গেলে তারা প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে নেওয়া হবে। কিন্তু পানি নেমে না গেলে পাঠদান কঠিন হয়ে পড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলায় ১০৯ শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরন পরবর্তী সংবাদ আ’লীগ নেতাকে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে নালিতাবাড়ীতে…