ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে পূর্ণিমার নতুন ছবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১:২৫ অপরাহ্ণ

purnima004শ্যামলবাংলা বিনোদন : অনেক দিন বড় পর্দায় অনুপস্থিত থাকার আবারও স্বরূপে ফিরছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। অনেকদিন ধরেই তার নতুন কোন ছবি মুক্তি না পাওয়ায় ভক্তরা অপেক্ষার প্রহর গুনে দিন পার করছেন। তবে এবার সেই প্রহরের অবসান ঘটতে যাচ্ছে। কারণ দীর্ঘদিন পর পূর্ণিমার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে।

Shamol Bangla Ads

সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি এরই মধ্যে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। ছবিতে পূর্ণিমার বিপরীতে আছেন আমিন খান ও রিয়াজ। সন্ধানী কথাচিত্র প্রযোজিত এই ছবিটি চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পূর্ণিমা জানিয়েছেন, তারকানির্ভর এই ছবিটি নিয়ে আমি নিজেও বেশ আশাবাদী। আমার মনে হয় ছবিটি দর্শকদের ভালো লাগবে। দীর্ঘদিন পর রিয়াজের সঙ্গে আমার ছবি মুক্তি পাচ্ছে। একসময় আমাদের জুটি ছিল দর্শকনন্দিত। আশা করছি, সেই সময়টা আবার ফিরে আসবে।
পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জজ-ব্যারিস্টার-পুলিশ কমিশনার’। এ ছাড়া মুহাম্মদ মোস্তফা কামালের ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু-বি কন্টিনিউড’ ছবির কাজ চলছে।

Need Ads
error: কপি হবে না!