ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুরের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ২:৩০ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ১২ জানুয়ারী রবিবার সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটি সৈয়দপুর শাখা যৌথভাবে ওই কর্মসূচি পালন করে। শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলে যোগ দেন সৈয়দপুর পৌরসভার মেয়র ও রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, নীলফামারী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট তুষারকান্তি রায় প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!