ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিচ্ছে জামায়াত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

তিনি ফেসবুক পোস্টে বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আল্লাহ তায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু।
প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহরীন চৌধুরী। এ ছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ৮ জনের মৃত্যুর পর এ সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ১০ জনে। এখানে ভর্তি আছে ৪২ জন।

সম্মিলিত সামরিক হাসপাতালে গতকাল রাতে আরও ৩ জন ভর্তি হয়ে এখন চিকিৎসাধীন ২৮ জন। সেখানে সব মিলিয়ে ১৫ জনের মরদেহ ছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নেওয়া হয় একজনের মরদেহ। এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতাল থেকে আরেকজনের দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা এখনই এটিকে মরদেহ বলে শনাক্ত করেননি।

এটি মরদেহ হিসেবে শনাক্তের পর ডিএনএ টেস্ট করা হবে। সিএমএইচ থেকে আটজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পাইলট তৌকিরের মরদেহ সিএমএইচে রাখা হয়েছে। তিনি আরও জানান, ছয়জনের মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা গেছে। সেখানে তিনজন এখন ভর্তি আছে, যাদের দুইজন আইসিইউতে আছে। এ ছাড়া ইউনাইটেড হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!