ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে চেয়ারম্যান ও মেম্বারের বাড়ি ভাঙচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ

Shamsur Rahman- 09-01-14কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল ও সংরক্ষিত মহিলা মেম্বার কবরী বেগমের বসতবাড়ি ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সিইসি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করলে কেশবপুরের বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এসুযোগে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার গভীর রাতে পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মকবুল হোসেন মুকুলের মাদারডাঙ্গা গ্রামের বসতবাড়ি ও একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বেলোকাটি গ্রামের কবরী বেগমের বাড়ির দরজা ও গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফ্রীজ, টেলিভিশন মূল্যবান আশবাবপত্র ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, ভাঙচুরের ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!