ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রাম নির্বাচন নিয়ে সহিংসতায় জনমনে চরম আতঙ্ক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ৪:৫৪ অপরাহ্ণ
নন্দীগ্রাম নির্বাচন নিয়ে সহিংসতায় জনমনে চরম আতঙ্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সহিংসতায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ভোট গ্রহণের পূর্বেই নন্দীগ্রাম উপজেলার রিধইল সরকারী প্রাথমিক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরন ঘটনা ঘটে। নির্বাচনের দিন দুপুরে নন্দীগ্রাম পাইলট হাইস্কুল ভোট কেন্দ্রে ককটেল বিস্কোরণ ঘটনা ঘটে। বিকেল ৪টায় কাথম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালায়। হামলাকারীরা ব্যালট বাক্্র ভাংচুরসহ দুজনকে মারপিট করে আহত করে। এরপর রাতে দাসগ্রামের জাসদ নেতা বাদশা মিয়া, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও নিরঞ্জন কুমারের খড়ের পালায় দূবৃত্তরা অগ্নিসংযোগ করে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নিভায়। গোটা নন্দীগ্রামে এখনো রয়েছে আতঙ্ক উদ্বেগ উৎকন্ঠা। এই নির্বাচনে ভোটারদের মধ্যে ভোট নিয়ে কোন আমেজ ছিল না। নন্দীগ্রাম উপজেলায় ১২৭১১১ ভোটর রয়েছে। তাদের মধ্যে ২৪০৮৩ ভোটার ভোট প্রদান করেছে। বাদ বাঁকিরা সবাই ভোট বর্জন করে। এ আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে ২২২০৩ ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!