মিঠাপুকুর( রংপুর) সংবাদদাতা : মিঠাপুকুর থানা পুলিশের হাতে ধরা খেয়ে অবশেষে থানায় বিয়ে হল প্রেমিক যুগলের। ১৩ নভেম্বর বুধবার ওই ঘটনা ঘটে।
ঁঁজানা গেছে, মিঠাপুকুরের প্রত্যাশা কোচিং সেন্টারের শিক্ষক আশরাফুল ইসলামের কাছে মোছা. আরজু খাতুন দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়তো। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং দৈহিক মেলামেশায় মিলিত হয়। প্রেমিকা এড়িয়ে চলতে থাকলে মঙ্গলবার তারা দুজন স্থানীয় সেতু হোটেলে বসে তর্ক-বির্তক করতে থাকলে বেরসিক পুলিশ এসে প্রেমিক যুগল কে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে দুই পরিবারের মাঝে রাতভর দেন দরবারের পর বুধবার সকাল ৯ টায় ৪ লক্ষ টাকার দেন মোহরানার মাধ্যমে বিয়ে পড়ানো হয়।




