কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতাঃ ৫ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিন কলমাকান্দা ষ্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন। কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারার সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু,আওয়ামী যুবলীগের কেন্ত্রীয় কমিটি সদস্য এরশাদুর রহমান মিন্টু, ময়মনসিংহ জেলা সেচ্চাসেবকলীগের সভাপতি এফ.এম. ফখরুল ইসলাম ফিরুজ, সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের কণ্যা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফৌজদার ও যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী তালুকদার প্রমূখ। বক্তরা দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস কে নৌকা প্রতীকে ৫ জানুয়ারী ভোট প্রদানের সকলকে অনুরোধ জানান।




