ads

মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর রাস্তায় নাটকের শুটিং, থানায় পরিচালকসহ ১২ জন

খবর টি পড়েছেন : ২১৩
রাজধানীর রাস্তায় নাটকের শুটিং, থানায় পরিচালকসহ ১২ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে জোরদার লকডাউন। তবে এ লকডাউনে রাস্তায় শুটিং করায় বেশ কয়েকজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভিড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিঙের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। ৫ জুলাই সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান। তিনি বলেন, ‘আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনি।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’

Shamol Bangla Ads

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউজের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তা-ঘাটেও শুটিং করছেন বলে শোনা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপূর্ব-সাবিলাকে নিয়ে ‘পান্তা ভাতে ঘি’ পরবর্তী সংবাদ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে মোদি-রাহুল গান্ধী-মমতার শোক