ads

বুধবার , ১৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৫
আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী আগস্টের মধ্যে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আগস্টে ১০ লাখ টিকা কোভ্যাক্স থেকে আমরা পাব। সেই চিঠি আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে। তবে এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন।

Shamol Bangla Ads

চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, আমাদের এখনও চীন কিছু জানায়নি। আশা করছি এ মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা কিছু করার ছিল, তা শেষ। এছাড়া রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজ হয়ত তারা সিদ্ধান্ত দেবে, কবে দেবে, কী পরিমাণ দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা পাওয়ার বিষয়ে নতুন কিছু জানতে পারেননি তারা। তবে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার পরীমণির বিরুদ্ধে ক্লাবে ঢুকে ভাঙচুরের অভিযোগ পরবর্তী সংবাদ বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৩টা পর্যন্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads