ভান্ডারিয়া প্রতিনিধি : শহরে আনন্দ র্যালী, আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম কার্জ দিবসে বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলার ১৬১ প্রাথমিক, ৭৫টি মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার হাজারো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য পুস্তক তুলে দেয়া হয়। ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বন্দর সরকারি বালিকা বিদ্যালয়, নূরজাহান হাবিব বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। পৃথক বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি মো. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো.রুস্তুম আলী, সাইয়েদা জাহানারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জহিরুল আলম, বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার উপজেলা আ,লীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার প্রধান শিক্ষক শংকর দাস, স্বপ্না রায়, মো.ফারুকুজ্জামান মন্টু, আ. রাজ্জাক প্রমূখ।




