ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৯ : ভ্রাম্যমান আদালতে ৪ জনের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ১২:৩৮ অপরাহ্ণ

arrestসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ৯ জনকে গ্রেফতার  করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, দু’টি বোমা ও একটি ল্যাপটপ। ক্ষুব্ধ জনতা দু’ জামায়াত কর্মীর বাড়ি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে। জামায়াত বিএনপি’র কর্মী সমর্থকরা এক আওয়ামী লীগ কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ও জাগরনী চক্রের একটি স্কুল ভাঙচুরের পর লুটপাট করেছে। রবিবার রাত আটটা থেকে সোমবার  বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, কলারোয়া ও আশাশুনি উপজেলায় ওইসব ভাঙচুর ও আটকের ঘটনা ঘটে।
আটককৃত ৪ শিবির কর্মীকে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক রিজাউল করিম। সাজাপ্রাপ্তরা হচ্ছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এ এলাকার তৈলকুপি গ্রামের নূর আলী মোল্লার ছেলে মহিব মোল্লা (২৮), একই থানার দুদলী গ্রামের জহিরউদ্দিন সরদারের ছেলে জিয়ারুল সরদার (৩০), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে সেলিম মোল্লা (২৫) ও কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আবু ওবায়দা (১৭)।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আহসান আলী (৪০), একই গ্রামের পরান সানার ছেলে আবু তালেব সানা (৪৫), ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে শাহাজুদ্দিন গাজী (৩৯) ও কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন গাজী (৩৭) ও কলারোয়া উপজেলার হেলতলা গ্রামের মোছাব্দি মোড়লের ছেলে হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেব (৬৪)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (ওসি ওয়াচ) কামাল হোসেন জানান,  রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদরের বালিয়াডাঙা বাজার থেকে গত ৫ ডিসেম্বর কুচপুকুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সিরাজুল হত্যা মামলার সন্দিগ্ধ আসামী আবু তালেব সানা ও শাহাজুদ্দিন গাজীকে আটক করে। একই সময়ে একই গ্রাম থেকে  ডাকাতি মামলার আসামী আহসান আলীকে তার বাড়ি থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে লুকিয়ে রাখা একটি  দেশী তৈরি পাইপগান, দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে শহরতলীর মিলবাজার এলাকা থেকে আটক করা হয় জামায়াত কর্মী কাশেমপুর গ্রামের আলাউদ্দিনকে(৩৫)। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা বাজার থেকে জামায়াত নেতা আবু তালেবকে গ্রেফতার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার রাত ৮টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় আটককৃত তিন শিবির কর্মী মহিব, জিয়ারুল ও সেলিমকে সহিংসতা সৃষ্টির অভিযোগে রাত ৯টার দিকে দু’ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক রিজাউল ইসলাম।
গতকাল দুুপুর একটার দিকে কালীগঞ্জ উপজেলার  পিরোজপুর মোড় থেকে ধলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র শিবির কর্মী আবু ওবায়দাকে পুলিশ গ্রেফতার করে। বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ আহম্মেদ তাকে এক বছর বিনাশ্রম কারাদ- দেন।
তিনি আরো জানান, রোববার রাত ১১ টার দিকে ক্ষুব্ধ জনতা সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের অজিয়ার মোড়লের ছেলে জামায়াত কর্মী রাসেম ও আব্দুস সাত্তারের এর বাড়ি ভাঙচুর করে আগুণে পুড়িয়ে দিয়েছে। বিএনপি’র লোকজন রোববার রাত ১০টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে আওয়ামী লীগ কর্মী হাফিজুর রহমানের মুদি দোকান ও পার্শ্ববর্তী জাগরনী চক্রের (স্কুল) অফিস ভাঙচুরের পর লুটপাট করেছে।
তবে আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও আনুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন।
সাতক্ষীরার সদর সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, জেলার বিভিন্নস্থানে  যৌথ বাহিনীর অভিযান অব্যহত রয়েছে। রবিবার ও গতকাল আটক ৯ জন জামায়াত শিবিরের নেতা কর্মীর মধ্যে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Need Ads
error: কপি হবে না!