ads

সোমবার , ৯ জানুয়ারি ২০১৭ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ

images

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : সময়টা খুব ভালো যায়নি। সেই সঙ্গে ফর্মটাও নামের সঙ্গে যাচ্ছিল না। এমন মুহূর্তে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা ফিরে পেলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এখনও দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব।

ওয়ানডেতে এই বিভাগে সবার ওপরে সাকিবকে জায়গা দিতে দুইয়ে নেমে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিবের নামের পাশে জমা আছে ৩৭৭ রেটিং। আর দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ রেটিং। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৩২ রেটিং নিয়ে তালিকার তৃতীয় স্থানে।

Shamol Bangla Ads

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপাজয়ী সাকিবের অর্জন ৩৪৬ রেটিং। শীর্ষস্থানটা আগলে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকার সঞ্চয় ৩৮৮।

৪০৫ রেটিং নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। এক্ষেত্রে সবার ওপরে অবস্থান করছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই স্পিনারের পুঁজি ৪৮২।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads