ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাহিত্য সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৮:৪৭ অপরাহ্ণ

sherpur disঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুল-এর মিলনায়তনে সাহিত্য সংগঠন ‘সুমেশ্বরী নন্দিনী’র উদ্যোগে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন হাজেরা ইয়াছমিন। সাহিত্য সভায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কবি সংঘ শেরপুর’ এর  সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। আলোচনায় অংশ নেন কবি কোহিনূর রুমা, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক আলীম আল রেজা (নিক্সন), প্রভাষক হারুন অর রশিদ ও প্রভাষক রফিকুল ইসলাম (অমর রফিক)। স্বরচিত কবিতা পাঠ করেন তালাত মাহমুদ, হাজেরা  ইয়াসমিন, কোহিনূর রুমা, মোঃ নজরুল ইসলাম, আলীম আল রেজা (নিক্সন), হারুন অর রশিদ, রফিকুল ইসলাম (অমর রফিক), মো. সারোয়ার সোলাইমান (লিটন), এম এস দোলন মাহমুদ, নবিজল হক রানা, মাহমুদা খাতুন, শাহনাজ পারভীন প্রমূখ।
সাহিত্য সভায় সভানেত্রীর বক্তব্যে কবি হাজেরা ইয়াসমিন জানান, ১৭ জানুয়ারী ২০১৪ শেরপুর সজবরখিলায় ‘সুমেশ্বরী নন্দিনী’ এর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন সাহিত্য সম্মেলন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!