আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যন মহিলা ভাইস – চেয়ারমানের সংবর্ধণা দেয়া হয়েছে উপজেলা পরিষদের আয়োজনে ইউটি এন্ড ডিসি হলে সকাল ১১ টায় ।উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে সংবর্ধ্বনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জি,এম দেলোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান.মো. মজিবুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার জোসনা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ কাদের মিয়া,সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও সরকারী বে-সরকারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রথম সভা অনুষ্ঠিত

আমতলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত পরিষদের প্রথমসভা উপজেলা চেয়ারম্যান জি,এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ ইউপি চেয়ারম্যান,সরকারী কর্মকর্তাসহ উপজেলা পরিষদের সদস্যরা উপস্থিত
ছিলেন।




