ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের মুক্তির দাবীতে দোয়ারাবাজারে জাপা’র বিক্ষোভ মিছিল ও সভা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৮:২৪ অপরাহ্ণ

Doarabazr Photoজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) :   জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবীতে দোয়ারায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির উদ্দিন মাস্টারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাপা’র সভাপতি, সাবেক সংসদ সদস্য এড. আব্দুল মজিদ পিপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র সহ-সভাপতি শরীয়ত আলী তালুকদার সমাই, হাজী হাফিজুর রহমান, ইকবাল হোসেন বুলু, রেনু মিয়া, নুর হোসেন আব্দুল­াহ, জাপা নেতা গোলাম মোস্তফা, ওসমান আলী, মুজিবুর রহমান, এখলাছুর রহমান, আব্দুল মান্নান, সায়াদ গণি, নকিব উদ্দিন, সিরাজ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের নামে দু’নেত্রী দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ক্ষমতা থাকা ও ক্ষমতায় যাওয়া নিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দু’নেত্রীই দায়ী। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা ভেবেই সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। এ অপরাধে জনপ্রিয় এ নেতাকে চিকিৎসার নামে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে এরশাদের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলন ঘোষনা করা হবে।

Need Ads
error: কপি হবে না!