ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপের ‘বাছাইয়ে’ বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ৫:২৬ অপরাহ্ণ

t 20 world cup Logoশ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ুটি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বাছাই পর্ব’ হিসেবে বিবেচিত প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ‘এ’ গ্রুপে থাকছে আফগানিস্তান, নেপাল ও হংকং। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মার্চ আফগানিস্তানের সাথে হবে উদ্বোধনী ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮ মার্চ নেপাল এবং ২০ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
স্বাগতিক দেশ হয়েও সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। প্রথম রাউন্ডের নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেই কেবল আসল লড়াই অর্থাৎ সুপার টেন-এ উঠবে মুশফিক বাহিনী। আসল টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। ‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ে খেলবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আইসিসির টি-টোয়েন্টির র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ৮টি দেশ সরাসরি সুপার ১০-এ খেলার সুযোগ পেয়েছে। বাকি দুটি দল আসবে গ্র“প এ ও গ্র“প বি’র শীর্ষ থেকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!