ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আট বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

খবর টি পড়েছেন : ৬৫৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

Shamol Bangla Ads

এর মধ্যে বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন ইউএনও নিয়োগ দিয়ে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে নতুন কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করত। কে কোন উপজেলায় দায়িত্ব পালন করবেন, তা বিভাগীয় কমিশনার নির্ধারণ করে দিতেন। এবার নতুন কর্মকর্তাদের ইউএনও দায়িত্ব দিয়ে তাঁদের পদায়নকৃত উপজেলা নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের তাঁদের নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

বদলিকৃত কর্মকর্তাদের দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে প্রজ্ঞাপনে বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লটারিতে ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ যাচাই করা হচ্ছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads