ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ১:৫১ অপরাহ্ণ

Rab kushtia  picকুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ৩ টি আগ্নেয়াস্ত্র ২টি ম্যাগজিন ১০ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। ২২ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের আমলাপাড়ায় বাধবস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ১টি ৭.৬৫ পিস্তল, ১টি ৬ বোরের রিভলবার, ১টি সার্টার গান, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ তাদের আটক করে।

Shamol Bangla Ads

কুষ্টিয়া র‌্যাব-১২ এর কমান্ডার কৌশিক আহমেদ রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমলাপাড়ার বাঁধ এলাকার রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে দৌলতপুর উপজেলার মহম্মদপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে অস্ত্র ব্যবসায়ী ফুল চাঁদ (৩৫), খোকসার আমবাড়িয়ায় ঊমান আলী সর্দারের ছেলে শাহাজাহান আলী (৩২), রাজবাড়ীর পাংশা উপজেলার সেন গ্রামের মৃত হারুণ সর্দারের ছেলে আব্দুস সালাম (৪৮) ও দৌলতপুর উপজেলার মহম্মদপুর গ্রামের মৃত হাউজ মন্ডলের ছেলে গিয়াস উদ্দিন (৪৭)। তারা অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানায় র‌্যাব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!