ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ : ককটেল বিস্ফোরণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৬:০৩ অপরাহ্ণ

Untitled_0021 (5)মেহের আমজাদ, মেহেরপুর : অবরোধের তৃতীয় দিনেও মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোর থেকে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে অবরোধ করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটা মোড়ে ১৫ থেকে ২০টি ককটেল ফাটায় অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর ৬টা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, বারাদি, মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটা মোড়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দি বাস স্ট্যান্ড, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরিনগর মোড়ে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। সকাল ৯টা পর্যন্ত অবরোধ করে চলে যায় অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্তঃজেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!