ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীমঙ্গলে রেললাইনে আগুন, মৌলভীবাজারে সড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৫:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে রেললাইনে আগুন, মৌলভীবাজারে  সড়ক অবরোধ

moulvibazar-map_1594মো: খালেদ পারভেজ বখশ,মৌলভীবাজার :  মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ঘণ্টা অবরোধের প্রথমদিন রেল লাইনে টায়ার জালিয়ে আগুন দিয়েছে অবরোধকারীরা।
মঙ্গলবার সকাল ৮টায় শ্রীমঙ্গল রেল স্টেশনের আউটার পয়েন্টে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, রেললাইনে  আগুনের খবর পেয়ে রেল পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে ১৮দল সমশেরনগর, জগন্নাথপুর সড়ক, ইসলামপুর সড়ক, এলাকায় রাস্তা বন্ধ করে রাখে অবরোধকারীরা। এছাড়া মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের জুগিডহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর মাওঃ আব্দুল মান্নান, জেলা সেক্রটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলা উদ্দিন শাহ, শিবিরের মৌলভীবাজার শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!