ads

বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে বলিউডে আসছেন উরফি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

ভারতের টেলিজগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকে ছবি-ভিডিও পোস্ট করে প্রায়শই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্র বলিউডে অভিষেক করবেন উরফি।

Shamol Bangla Ads

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, অবশেষে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন উরফি জাভেদ। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটির সিক্যুয়েল। এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। শোনা যাচ্ছে, এই সিনেমাতে পরিচালক সমাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে সমসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন।

এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।

Shamol Bangla Ads

সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন। বিতর্ককে যে কোনো দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

Need Ads
error: কপি হবে না!