ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভাংচুর ও গাড়ীতে অগ্নি সংযোগ : জেলা বিএনপি’র সভাপতিসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা : আটক ২

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৩:৩৯ অপরাহ্ণ

CNGস্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের তফসিল ঘোষনা হওয়ার পর শেরপুরের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি টেম্পো ও প্রাইভেট কার ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর সোমবার রাতব্যাপি ওই ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে। এছাড়া গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপনসহ অর্ধশতাধিক বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গদলে নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতে দশম জাতীয় সংসদের তফসিল ঘোষনা হওয়ার পর পরই ১৮ দলীয় জোটের সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। রাত ৯টার দিকে শহরের চকপাঠক এলাকায় ৩টি অটোরিক্সা ও একটি প্রাইভেট কার ভাংচুর করে। একই সময়ে শহরের বিসিক এলাকায় একটি অটোরিক্সায় আগুন দেওয়া হয়। সেইসাথে ওই এলাকায় আরও ৩টি অটোরিক্সা এবং নারায়নপুর মহল্লার পুলিশ সুপারের বাসার সামনের রাস্তায় একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। রাত দেড়টার দিকে শহরের বাগবাড়ী এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দিলে অটোরিক্সার চালকসহ ২ জন আহত হয়। এদিকে জেলা সদর হাসপাতাল সড়ক এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে পেট্রোল দিয়ে আগুন দেয়ার চেষ্টা চালায় ১৮ দলীয় জোট সমর্থনকারীরা।
এদিকে মঙ্গলবার দিনের বেলায় ১৮ দলীয় জোটের কোন নেতা-কর্মীকে দেখা না গেলেও জেলা সদর থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে শহরে যানচলাচল ছিল স্বাভাবিক। যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি টহল জোরদার করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, নাশকতার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!