ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে প্রকাশ্যে গৃহবধূর সম্ভ্রম লূটের চেষ্টা কালে ধরা পড়েছে এক বখাটে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১০:৪১ অপরাহ্ণ
যশোরে প্রকাশ্যে গৃহবধূর সম্ভ্রম লূটের চেষ্টা কালে ধরা পড়েছে এক বখাটে

ইয়ানুর রহমান : এক গৃহবধূকে প্রকাশ্যে শ্লীলতাহানী ঘটিয়ে পালাবার কালে জনগন সুব্রত নন্দি ওরফে হৃদয় নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের পার্থ রায়ের স্ত্রী বৃষ্টি রায়কে বকচর বিহারী কলোনী এলাকার বিশ্বসহ সহযোগী দূর্বৃত্বা উত্যক্ত করতো। বিষয়টির ব্যাপারে বিশ্বসহ তার পরিবারের সদস্যদের নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে  শুক্রবার বিকেলে বৃষ্টি রায় রিকশা যোগে যশোর শহর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নাজির শংকরপুর কোল্ড ষ্টোরেজের সামনে পৌছালে বিকেল সোয়া ৪ টায় বিশ্বর নেতৃত্বে শেখহাটি গ্রামের নিতাই নন্দির পুত্র সুব্রত নন্দি ওরফে হৃদয়সহ অজ্ঞাতনামা আরো ২/৩জন দূর্বৃত্ত বৃষ্টির রিকশার গতিরোধ করে ওড়না টেনে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। চিৎকার দিলে স্থানীয় লোজন এগিয়ে আসলে বিশ্বসহ অন্যান্যরা পালিয়ে গেলেও সুব্রত নন্দি ওরফে হৃদয়কে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে পার্থ রায়ের বড় ভাই বিষ্ণু রায় বাদি হয়ে আসামীদের নাম উলে­খ করে মামলা দায়ের করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!