বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : মন্ত্রীসভা পূর্নগঠনের প্রতিবাদ, আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকার গঠনের দাবীতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার সকালে বাবুগঞ্জ বন্দরে বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের এ্যাড. জয়নুল আবেদিন গ্র“পের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান, সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম ফকির, যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম মিরন, ছাত্রদল সভাপতি দুলাল চন্দ্র সাহা, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, হাসানাত সিকদার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন বাচ্চু , ইউসুফ হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন হেমায়েত, মোঃ মাছুম, গিয়াস উদ্দিন, আরিফুর রহমান ইরান, বাবুল সরদার, আঃ জলিল, আঃ লতিফ, মোঃ শহিদ, মোঃ নান্টু, শাহিন মোলা, হাকিম বিশ্বাস, কামরুল ইসলাম, রেজাউল ইসলাম, সোহেল, শামীম, নূরনবী, রুহুল আমিন প্রমুখ। বক্তারা মন্ত্রীসভা পূর্নগঠনের প্রতিবাদ, অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকার গঠনের দাবী জানিয়েছেন।




